রাজনীতি-অর্থনীতির বিশ্লেষক, কবি ও প্রাবন্ধিক। দীর্ঘ ৩০ বছর সাংবাদিকতা করছেন। আজকাল, বর্তমান, একদিন ও সংবাদ পত্রিকায় সম্পাদকীয় কলমের লেখক। ১৯৮৭ তে চতুরঙ্গ পত্রিকায় তার প্রথম প্রকাশিত হয় প্রবন্ধ। সেখান থেকে তিনি আসেন সাংবাদিকতার বৃত্তে। কখনও নানা কাগজে চাকরি করেছেন, কখনও ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত থেকেছেন আনন্দবাজার পত্রিকা, যুগান্তর, প্রতিক্ষণ, পরিবর্তন পত্রিকায়।
সাব-এডিটর হিসেবে সাংবাদিকতার কর্মজীবন শুরু কলকাতা কাগজে। পরে ভারতকথা হয়ে ওভারল্যান্ডের অর্থনীতি পাতার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ওভারল্যান্ডেরই তত্ত্বাবধানে পরিচালিত Independent News Agency (INA) -র News Editor হিসেবে কাজ করেন। বার্তা সম্পাদক হিসেবে দৈনিক রাজপথ কাগজে যুক্ত থাকাকালীন তিনি গড়ে তোলেন ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান- নানা প্রতিষ্ঠান ও ৩ স্কুল মিলিয়ে যে সংগঠন আজ সুপরিচিত Brilliant Group Of Institutions নামে। (বিস্তারিত জানতে দেখুন: brilliantgroup.org.in)
Learn More
কেন মানুষ জুবিন গর্গকে মনে রাখবে? শুধুই একজন অসাধারণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে? নাকি অসাধারণ বহুমুখী প্রতিভাবান এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে? কেন ও কিভাবে তিনি হয়ে উঠলেন গোটা অসম ও উত্তর পূর্বাঞ্চলের যুব সমাজের আইকন? এই বইতে সেই উত্তর খোঁজার চেষ্টা হয়েছে।
ঋত্বিক ঘটক বাংলা সিনেমায় নবভাবনা ও নব আঙ্গিকের ঋত্বিক। তাঁর লেখায় ও কথায় ফুটে উঠেছে নব যুগের যন্ত্রণা, সম্ভাবনা, স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের হতাশা। সত্যের সাধনায় মিথ্যের মুখোশ ছিঁড়ে ফেলার প্রতিবাদ। ঋত্বিককে চিনতে জানতে এই বই তাই এক অনবদ্য সংযোজন। সঞ্জয় মুখোপাধ্যায়ের সম্পাদনায় দুই মলাটের মধ্যে এমন এক ব্যক্তিত্বের বিপ্লবী চেতনাকে তুলে ধরা হল যা আজও আমাদের পথ দেখায়। শুধু সিনেমায় নয় আপোশহীন শিল্পী জীবনের সংগ্রামেও তিনি যে অনন্য তার স্বাক্ষর বহন করে চলেছে এই বই।
এই গ্রন্থের লেখাগুলি আজকের যুব পাঠকবৃন্দের কাছে তুলে ধরার জন্য, যাতে অগণিত মানুষ দিশেহারা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এইসব লেখা পাঠ করে স্বামীজীর দেখানো পথ জানতে পারে। ব্যক্তি ও দেশ গঠনে লেখাগুলি সকলের কাছে পৌঁছে দিতে ও স্বামীজীর ভাবনার আলোকে আজকের যুগের চ্যালেঞ্জের মোকাবিলায় পথ খুঁজে নিতে সংকলনটি পাঠকের হাতে তুলে দেওয়া হল। একুশ শতকেও যে স্বামী বিবেকানন্দের চিন্তা ভীষণভাবে কার্যকর সেটা তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।
সাম্প্রতিক সময়ে বাঙালি ভাবুকদের ভিতর তথাকথিত আকাদেমিক মহলের বাইরে দাঁড়িয়ে অর্থনীতি নিয়ে মুষ্টিমেয় যাঁরা বিশেষ গুরুত্বে ভাবনা চিন্তা করছেন তাঁদের মধ্যে অন্যতম সঞ্জয় মুখোপাধ্যায়।
সাপ্তাহিক বর্তমান
৪ মার্চ, ২০১৭; পৃষ্ঠা: ১০
অর্থনীতির জটিল বিষয়গুলো সাধারণের কথ্য ভাষায় সরলভাবে বুঝিয়ে দিতে পারেন সঞ্জয় মুখোপাধ্যায়। তাঁর প্রতিটি লেখাই নতুন ভাবে আলোকিত করে।
হারাধন চৌধুরী
সহযোগী সম্পাদক, বর্তমান
সঞ্জয় মুখোপাধ্যায়... আজকের ভারতবর্ষের রাজনীতি ও অর্থনীতি নিয়ে যে সংশয় এবং সংশয়জাত অনাস্থা তার কারণগুলি অনুসন্ধান করেছেন এক নির্মোহ বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে।
রতন খাসনবিশ
‘নীতি - দুর্নীতি বিকল্পের সন্ধানে’ বইয়ের ভূমিকার অংশ বিশেষ, জানুয়ারি, ২০১২
Sanjoy Mukherjee's article has exposed the hard reality. Today even the media world is filled up with people who doesn't read and ignorance is their strength. Your article stands apart. (On the post-editorial article published in Aajkaal on 27th June 2017.)
Arunabha Ghosh
Eminent Advocate, Calcutta High Court
লেখক সঞ্জয় মুখোপাধ্যায়। লেখাগুলো পরে চমকে উঠলাম। যাক! তবে এখন এরকম বই প্রকাশিত হয়। যে বই আমাদের জিজ্ঞাসার জানালাগুলো খুলে দেবে আগের মতই। নওম চমস্কির ঘরানায় লেখক কথা বলেছেন। এই ঘরানা সত্যি
বিমল দেব
একদিন ‘বিশ্বায়ন সংকট উত্তরণ যে ভাবে চলেছে দুনিয়া’ বইয়ের সমালোচনা প্রসঙ্গে
লেখক সঞ্জয় মুখোপাধ্যায় তুলে ধরেছেন কঠিন বাস্তবতা, তার সংকটের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে নির্মোহ দৃষ্টিতে ভেবেছেন বিকল্প ভাবনা।
বিপ্লব দাস
সহযোগী সম্পাদক, একদিন ২০১৪